শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক আব্দুছ সালাম নিহত। কালের খবর

ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক আব্দুছ সালাম নিহত। কালের খবর

কালের খবর রিপোর্ট :: রাজধানীর ডেমড়ার সারুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুছ সালাম (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ফুফাতো ভাই শামীম কালের খবরকে জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামে। বর্তমানে তারা যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা এলাকায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

শামীম আরও জানান, সকালে একটি মাদ্রাসার অনুষ্ঠানের মাইকিং করতে বের হন সালাম। পরে সারুলিয়া এলাকায় এলে একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সালাম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান সালাম।

ডেমরা থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক জুনায়েদকে (১৯) আটক করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com