বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কনোলিকে জনসম্মুখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন অস্ট্রেলীয় তরুণীরা। কালের খবর

কনোলিকে জনসম্মুখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন অস্ট্রেলীয় তরুণীরা। কালের খবর

কালের খবর ডেস্ক
মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভেঙে রাতারাতি বিশ্বখ্যাত হয়ে যায় উইল কনোলি। সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন ‘ডিম বালক’ নামে।

নিজের টুইটার অ্যাকাউন্টেও নিজেকে ‘এগবয়’ বা ডিম বালক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন।

ডিম বালককে নিয়ে যখন সারা বিশ্বে হইচই ঠিক ওই সময়ের নতুন খবর হলো- ডিম বালককে বিয়ে করতে রাজপথে নেমেছে তরুণীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের খবরে বলা হয়েছে, মঙ্গলবার তার মুক্তির দাবিতে মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। সেখানে সিনেটর ফ্রেজারকে নিন্দা জানিয়ে কনোলিকে ঘিরে প্রশংসা করেন তারা। কনোলিকে জনসম্মুখেই বিয়ের প্রস্তাব দিচ্ছেন অস্ট্রেলীয় তরুণীরা।

‘আমি ডিম বালককে বিয়ে করতে চাই’-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় অস্ট্রেলীয় সিনেটর ফ্র্যাজার অ্যানিংয়কে পদচ্যুত করার স্লোগান দিতে থাকেন হাজারো আন্দোলনকারী।

এক তরুণী প্ল্যাকার্ডে লিখেছেন, ‘ডিম বালক জাতিগত ন্যায়বিচারের জন্য কাজ করার সময় ডিম পুরুষে পরিণত হন।’

এদিকে মঙ্গলবার আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সেই দুঃসাহসী তরুণ। কোনো ধরনের মামলা দায়ের ছাড়াই তাকে নিঃশর্ত মুক্তি দেন আদালত।

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিনেটরের মাথায় ডিম ভেঙে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তরুণীরা।

অস্ট্রেলিয়ান সিনেটরের সেই বিতর্কিত মন্তব্য

বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী প্রচারণা (সিএআরএফ) সমাবেশের সংগঠকের কেন্দ্রবিন্দুতে আছেন সেনেটর ফ্রেজার, যিনি মাত্র ১৯টি ভোট পেয়ে নির্বাচিত হন।

অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেজার অ্যানিং বলেছিলেন, ‘নিউজিল্যান্ডের রাস্তায় ওই ঘটনার প্রকৃত কারণ হচ্ছে অভিবাসন কর্মসূচি, যা উগ্র মুসলিমদের নিউজিল্যান্ডে থাকার অনুমোদন দিচ্ছে।’

এর পরই সিনেটরের মাথায় ডিম ভাঙে ১৭ বছর বয়সী কনোলি। ওই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে সিনেটর ফ্রেজার অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় পেছন দিক থেকে এসে এক কিশোর তার মাথায় ডিম ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ওই কিশোর নিজের ফোনে সেটি ভিডিও করে। তবে মাথায় ডিম ভেঙে দেয়ার পরপরই ওই কিশোরকে মারতে শুরু করেন সিনেটর। পরে অন্য কয়েকজন এসে ওই কিশোরকে মারতে থাকে।

ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করে। কনোলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় ৪৯ লাখেরও বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ দান করেছে এই তহবিলে। তবে কলোনি ঘোষণা দিয়েছেন এসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলিম পরিবারদের দান করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com