শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সাবাইকে নিয়ে সুন্দর, সুস্থ ও গতিময় আধুনিক ঢাকা গড়তে চাই : মেয়র আতিকুল। কালের খবর

সাবাইকে নিয়ে সুন্দর, সুস্থ ও গতিময় আধুনিক ঢাকা গড়তে চাই : মেয়র আতিকুল। কালের খবর

কালের খবর ডেস্ক : শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সাবাইকে নিয়ে একটি সুন্দর, সুস্থ ও গতিময় আধুনিক ঢাকা গড়তে চাই।

তিনি বলেন, আমরা যারা ঢাকায় বসবাস করি, নিজের ঘরকে যেমন গুছিয়ে রাখি, গোটা শহরটিকেও তেমনি গুছিয়ে রাখব। তাহলেই আমাদের প্রিয় ঢাকাকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো বসবাস উপযোগী একটি শহরে রূপান্তরিত করতে পারবো।

মেয়র আতিকুল বলেন, ঢাকা সিটির জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, খেলার মাঠ উদ্ধার ও মশা নিয়ন্ত্রণে আগ্রাধিকার ভিত্তিতে আমি কাজ করব। এক্ষেত্রে আমার জন্য সময় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। আমি এখন থেকেই কাজ শুরু করব। সকল কাজে সরকার, রাজনীতিবিদ, সর্বোপরি ঢাকাবাসীর সমর্থন ও সহযোগিতা পাব বলে বিশ্বাস করি।

এর আগে মেয়র আতিকুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও ছিলেন।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া, এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাইম, বিজিএমএ’র সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com