শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ৭ মার্চের ভাষণের প্রতিযোগিতা। কালের খবর

নবীনগরে ৭ মার্চের ভাষণের প্রতিযোগিতা। কালের খবর

নবীনগর,(ব্রাক্ষণবাড়িয়া) থেকে কবির হোসেন,কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ক বিভাগ, ৭ম থেকে ৯ম পর্যন্ত খ বিভাগ এবং দশম থেকে একাদশ পর্যন্ত গ বিভাগ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণ ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোতাহের হোসেন, প্রভাষক ইকবাল হোসেন, শিক্ষক জালাল উদ্দিন ভূইয়া প্রমূখ।

তিন গ্রুপে বিজয়ীরা হলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দি খা কলেজ, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়াইল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ময়নুল হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com