বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
চাপাইনবাবগঞ্জ এ ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। কালের খবর

চাপাইনবাবগঞ্জ এ ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। কালের খবর

কালের খবর প্রতিবেদক মো. অলিউল্লাহ  :
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় ৯ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৫ টাকা মূল্যের ২ হাজার ৫৩৯ বোতল এবং ১৩০ লিটার মদ, ৫৪ হাজার ২৩২ বোতল এবং ৭ লিটার ফেন্সিডিল, ১০৬ কেজি ৩০৬ গ্রাম এবং ১২৩ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২৭ হাজার ৫০২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৬৯ পিচ নেশা জাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৬৪৫ পিচ নেশা জাতীয় ইঞ্জেকশন পুড়িয়ে এবং রোলারের মাধ্যমে পিষ্ট করে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষ্যে মাদকের ক্ষতিকারক দিক ও মাদকরোধে সকলের করণীয় সম্পর্কে মূল্যবান দিক নির্দেশনা মূলক বত্তব্য দেন, রাজশাহী সেক্টর, সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

আরো উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ্ উদ্দিন পিপিজিএম, ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার পিএসসি, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএমসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ অভিযান এবং সীমান্তে টহল কার্যক্রম জোরদার করায় মাদকদ্রব্য চোরাচালান হ্রাস পেয়েছে।

আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি। উল্লেখ্য. সাধারণ জণগনকে সচেতন করার লক্ষে বিজিবির পক্ষ থেকে প্রকাশ্যে এমন মাদকদ্রব্য ধ্বংসের বড় আয়োজন চাঁপাইনবাবগঞ্জে প্রথম অনুষ্ঠিত হলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com