বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
অর্থাভাবে সাংবাদিক বাবলুর চিকিৎসা বন্ধ। কালের খবর

অর্থাভাবে সাংবাদিক বাবলুর চিকিৎসা বন্ধ। কালের খবর

রাজশাহী ব্যুরো, কালের খবর  :

অর্থাভাবে রাজশাহীর সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর চিকিৎসা বন্ধের । ক্যান্সার আক্রান্ত বাবলু গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা থমকে গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

কোলন ক্যান্সারে আক্রান্ত রাজশাহীর সিনিয়র সাংবাদিক বাবলু স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক। তিনি এখন রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি।

এ ছাড়া এডিটরস ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করা এই সাংবাদিকের সম্পাদনায় ১৯৯৪ সালে ‘উপচার’ নামে একটি স্থানীয় দৈনিক প্রকাশিত হতে শুরু করে। তিনি পত্রিকাটির প্রকাশকও ছিলেন।

নিয়মিতভাবে পত্রিকাটির প্রকাশনার ব্যবস্থা করতে গিয়ে অসচ্ছল হয়ে পড়েন বাবলু। তারপরেও ‘শিক্ষক’ হিসেবে বাবলু পত্রিকাটিতে সাংবাদিক হিসেবে গড়ে তোলেন অনেককেই। তাদের অনেকেই এখন রাজশাহী ও ঢাকায় সাংবাদিকতায় প্রতিষ্ঠিত।

তবে এখন জীবনের ক্রান্তিকাল পার করছেন রাজশাহীর এ সাংবাদিক। পরিবারের সদস্যরা জানান, সাংবাদিক বাবলুর চিকিৎসায় ইতিমধ্যে প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে।

সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরও প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু এই অর্থ জোগাড় করা তাদের কাছে অসম্ভব। তাই তারা চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

রূপালী ব্যাংকের রাজশাহী সেনানিবাস শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-৫২৯৮ এ টাকা পাঠানো যাবে। অথবা বিকাশ করা যাবে ০১৭১১৩০৩০৬২ নম্বরে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com