বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!। কালের খবর

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!। কালের খবর

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি, কালের খবর :

রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দামে ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বিকেলে রাজবাড়ী সদরের ঢালী ফার্মেসিকে এই জরিমানা আদায় করে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের তিন ঘণ্টার মধ্যেই প্রতিকার পান দুই ভোক্তা।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুজন অভিযোগকারী নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ১২ টাকার ইফিডিন নামক ইনজেকশন ৮০০ টাকায় কিনতে বাধ্য হন।

পরবর্তীতে তারা সিভিল সার্জনের কার্যালয়ে যান। সিভিল সার্জন এবং জেলা প্রশাসক স্যারের পরামর্শক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আদায়কৃত জরিমানার ২৫ ভাগ জেলা প্রশাসকের মাধ্যমে অভিযোগকারী দুজনকে (মো. জাহিদ মন্ডল ও মো. আকবর শেখ) দেওয়া হয় বলেও জানান তিনি।

অপরদিকে একই ধারায় শেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com