বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আসন্ন উপজেলা নির্বাচনে, ঘাটাইলে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোঃ শহিদুল ইসলাম লেবু। কালের খবর

আসন্ন উপজেলা নির্বাচনে, ঘাটাইলে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোঃ শহিদুল ইসলাম লেবু। কালের খবর

মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি),কালের খবর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ টাঙ্গাইল জেলার অন্যান্য উপজেলার মতো, ঘাটাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল ১ মার্চ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এসব উপজেলায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও তৃণমূল নেতা মোঃ শহিদুল ইসলাম লেবু।

লেবু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের দুইবারের সাবেক সফল ভিপি। মনোনীত হওয়ার পর লেবু বলেন, এ বিজয় ঘাটাইলের জনগণের এবং তৃণমূল আওয়ামী লীগের। তিনি জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে আরও বলেন, ৩১ তারিখে ঘাটাইলের জনগণ নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

শহিদুল ইসলাম লেবু মনোনীত হওয়ায় উচ্ছসিত, উপজেলা ছাত্রলীগ নেতা, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সহ-সভাপতি (ভিপি) মোঃ আবু সাইদ রুবেল। তিনি বলেন, ৩১ মার্চ নৌকাকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে।

উপজেলা ছাত্রলীগের আরেক নেতা, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের নাট্য ও প্রমোদ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উচ্ছসিত হয়ে বলেন, নৌকার জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

শহিদুল ইসলাম লেবু মনোনীত হওয়ায়, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সকল নেতা-কর্মী উচ্ছসিত এবং আনন্দিত। এবং তারা সবাই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com