শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোদাগাড়ীতে অবৈধভাবে কোচিং চালানোর দায়ে ৪ জনকে জরিমানা। কালের খবর

গোদাগাড়ীতে অবৈধভাবে কোচিং চালানোর দায়ে ৪ জনকে জরিমানা। কালের খবর

গোদাগাড়ী প্রতিনিধি, কালের খবর :

রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে ৪ জনকে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিমুল আকতার গোদাগাড়ী পৌর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় সুলতানগঞ্জ বাজারের ডায়নামিক কোচিং সেন্টার হতে মো. সেলিম আকতার ও রওশন আরা পারভীনকে আটক করে।

অপরদিকে গোদাগাড়ী গ্রীণভিউ কোচিং সেন্টার হতে রাফিউল করিম ও সানরাইজ কিন্ডার গার্টেন হতে আবুল কালাম আজাদকে আটক করে। অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে ভ্রাম্য আদালত প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করে। নিষেধাজ্ঞা অমান্য করে আর কোচিং পরিচালনা করবে না মর্মে মুচলেকা নেয়া হয় তাদের কাছ থেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com