বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সন্ত্রাসীর স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না যে কোন মূল্যে সন্ত্রাস মুক্ত করা হবে : এসপি হারুন। কালের খবর

সন্ত্রাসীর স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না যে কোন মূল্যে সন্ত্রাস মুক্ত করা হবে : এসপি হারুন। কালের খবর

কালের খবর রিপোর্ট :
প্রথম বারের মত নারায়ণগঞ্জে “পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল“ টুনার্মেন্টের আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে “ পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল “ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম বার)।
তিনি বলেন, দেশের প্রত্যেকটা নাগরিক কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মাদক সন্ত্রাস দমনে সহযোগিতা করতে হবে পুলিশ কে । কোন সন্ত্রাসীর স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না। যে কোন মূল্যে নারায়ণগঞ্জ কে সন্ত্রাস মুক্ত করা হবে।
এসপি হারুন বলেন, সুন্দর সমাজ গঠনে বিনোদনের গুরুত্ব ব্যাপক। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব।
ফুটবলের হারানো গৌরব ফেরাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এবারের টুর্নামেন্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সহ মোট ৫ টি দল অংশ নিচ্ছে। খেলার সময় ৬০ মিনিট। উদ্বোধনী ম্যাচে পুলিশ সুপার হারুনের লাল দলের বিপক্ষে মাঠে নামে অতিরিক্ত এসপি মনিরুজ্জামানের হলুদ দল। এসপি হারুনের ক্রীড়া নৈপুণ্যে দাপুটে জয় পায় লাল। তারা ৪-০ গোলে অতিরিক্ত এসপি মনিরুজ্জামানের হলুদ দল কে পরাজিত করেছে। এসপি হারুন নিজে ২ গোল করেছেন। এবং বাকী দুই গোল সতীর্থদের দিয়ে তিনি করিয়েছেন।
জানা গেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা অংশ নিচ্ছে । আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করে পুলিশ । তাই পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি ভার্তৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com