বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ায় মাটি চাপায় দুই শিশুর মৃত্যু। কালের খবর

কুষ্টিয়ায় মাটি চাপায় দুই শিশুর মৃত্যু। কালের খবর

কুষ্টিয়ায় থেকে এ,জে সুজন কালের খবর : বৃহস্পতিবার(০৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌরদহ খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো ঐ গ্রামের মন্টু মন্ডলের ছেলে আকাশ মন্ডল(১২) ও আবুল হাশেমের ছেলে তরিকুল ইসলাম(১০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৌরদহ খালপাড়া গ্রামে ইটভাটায় ব্যবহারের জন্য জমিতে স্কিবেটর দিয়ে মাটি খননের কাজ চলছিল। বাড়ির পাশে হওয়ায় আকাশ ও তরিকুল নামে দুই শিশু মাটি খনন কাজের পাশে খেলা করছিল। এ সময় পাড়ের মাটি ধসে তারা দুজনই নিচে পড়ে যায়।
বিষয়টি মাটিকাটা শ্রমিকরা টের পেলে তারা মাটি খুড়ে আকাশ ও তরিকুলকে উদ্ধার করে। স্থানীয় ও পরিবারের লোকজন তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি (তদন্ত) আবদুল আলীম জানান, মাটি চাপায় দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com