বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। কালের খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। কালের খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রাঙ্গামাটি প্রতিনিধি, কালের খবর :

রাঙ্গামাটির লংগদুতে বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক নূর নবীর (২০) বাড়িতে অনশনে বসেছেনএকপ্রেমিকা (১৯)।

মঙ্গলবার রাত থেকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিমব্লক এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, স্থানীয় কলেজে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে বুধবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক নূর নবীর বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আবুল হাসেমের ছেলে প্রেমিক নূর নবীর বাড়িতে কালাপাকুজ্যা ইউনিয়নের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দুবার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি।

সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধা দাদি ও এক প্রতিবন্ধী চাচা ছাড়া আর কেউ নেই বলে প্রতিবেশীরা জানান।

প্রেমিকা বলেন, গত দেড় বছর আগেথেকেইসহপাঠী নূর নবীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পারিবারিকভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও নূর নবী আমাকে বিয়ে না করার জন্য চাপ দিত।

ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। গত কয়েক মাস আগে আমার সঙ্গে নূর নবী যোগাযোগ বন্ধ করে দেয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি, নূর নবী চট্টগ্রামে অবস্থান করছে। নূর নবীর পরিবার সেখানেই তার বিয়ের ব্যবস্থা করেছে।

আমার দাবি, নূর নবীসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে বলে জানান প্রেমিকা।

এ বিষয়ে মাইনীমুখ ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আজগর আলী বলেন, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেয়া হয়। বর্তমানে যা মীমাংসার পথে রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com