বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ভিটামিন সিরাপ পান করে দুই জনের মৃত্যু হয়েছে। কালের খবর

কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ভিটামিন সিরাপ পান করে দুই জনের মৃত্যু হয়েছে। কালের খবর

 কুষ্টিয়া  থেকে  এ জে সুুুুজন ,কালের খবর : কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ভিটামিন সিরাপ পান করে নুর মহাম্মদ (৫০) ও শিশু শামীমা (৯) নামের দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো – নুর মহাম্মদ জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে এবং নিহত শিশু শামীমা একই এলাকার নবাব আলীর মেয়ে। একই ওষুধ খেয়ে শামীমার বাবা নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান,নবাব আলীর বাড়িতে রেববার রাতে টেলিভিশন দেখতে যায় নুর মহাম্মদ। এ সময় নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানি ভিটামিন সিরাপ পান করেন। একই শিরাপ নুর মহাম্মদ ও নবাব আলীর মেয়ে শামীমা পান করে। এরপর শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা গিয়েছিল। মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ খেয়েছিল সে। ওই একই ওষুধ খেয়ে দিবাগতরাতে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

অপরদিকে অসুস্থ হয়ে পড়েন শামিমার বাবা নবাব আলীও। তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতারে নেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয় ফার্মেসী মালিক রাজিবকে আটক করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

এদিকে নিহতের ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com