শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
মাদকবিরোধী অভিযানে নেপথ্যের গডফাদাররা চিহ্নিত না হলে সমস্যা বাড়বে। কালের খবর

মাদকবিরোধী অভিযানে নেপথ্যের গডফাদাররা চিহ্নিত না হলে সমস্যা বাড়বে। কালের খবর

কালের খবর প্রতিবেদক  : বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম বলেছেন, ‘মাদক অভিযানের মধ্যে টেকনাফের ঘটনাটুকুর একটি প্রভাব পড়েছে।ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র সমালোচনা হচ্ছে। আমি জানি না তিনি অপরাধী নাকি অপরাধী নন। সরকারকে তার অবস্থান স্পষ্ট করে এটির ব্যাখ্যা দিতে হবে। আমরা এমন একটা ব্যবস্থা দেখতে চাই যেখানে স্বচ্ছতা থাকবে। স্বচ্ছতার ক্ষেত্র যদি না তৈরি হয় তাহলে সমস্যা বাড়বে’।
একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক এসব কথা বলেন।

এসময় অভিযান প্রসঙ্গে নঈম নিজাম বলেন, ঢাকা শহরে ঢাক-ঢোল বাজিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে মাদকবিরোধী অভিযান চলবে, মাইকিং করে বলছেন মাদকবিরোধী অভিযান করবো এটা করে কী আপনি মাদক উদ্ধার করতে পারবেন? আপনি নিরীহ মানুষকে আটক করা ছাড়া এতে আর কিছু করতে পারবেন না। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। আপনাকে তো সুস্পষ্ট গয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক এমনভাবে যেতে হবে কারা সত্যিকারের মাদক ব্যবসার সাথে জড়িত; যাতে যারা মাদক বহন করে, মাদক বিক্রি করে আর এর নেপথ্যের গডফাদারের ভূমিকা পালন করে তাদের প্রত্যেককে আপনাকে চিহ্নিত করতে হবে।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক বলেন, কে আড়াল থেকে এই ব্যবসার ইন্ধন জোগাচ্ছে তাদেরকে সুস্পষ্ট গয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করতে হবে এবং ধরতে হবে।আর ঢাক-ঢোল পিটিয়ে অভিযান চালালে তারা তো পালিয়ে যাবে তাহলে লাভটা হবে কী? এটাতো ঢাক-ঢোল বাজানোর বিষয় নয়।
নঈম নিজাম বলেন, আমরা আইন-শৃঙ্খলাবাহিনীর সাহসী ভূমিকারও প্রশংসা করি বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য এটি কলঙ্কিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে অভিযানে সাধারণ নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। সেদিকে বিশেষ নজর দিতে হবে। আর নিরীহ মানুষ হয়রানি হলে এই যে অভিযানটা এটা প্রশ্নবিদ্ধ হবে এবং সরকারকে কট্রোভাসের মধ্যে পড়তে হবে।
নঈম নিজাম টেকনাফের ঘটনা প্রসঙ্গে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।আমরা যদি আগামীর প্রজন্মকে বাঁচাতে হয়, যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, যদি আমরা একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখে থাকি।সেই স্বপ্নটুকু জিইয়ে রাখার জন্য এই অভিযান অব্যাহত রাখতে হবে। তবে সতর্ক থাকতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে কাউন্টার ইন্টেলিজেন্স গড়ে তুলতে হবে। যাতে মাদকের নাম করে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করা হয়।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

সূত্র: চ্যানেল আই

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com