বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ। কালের খবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো, কালের খবর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর,কলা ভবনের সামনের চত্বর,বটতলা, হাকিম চত্বর ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নিম বৃক্ষ(শাজারাতুল জিয়া) রোপন করেন। উক্ত বৃক্ষ রোপনে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম । তিনি বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃক্ষরোপণে উৎসাহ করতেন। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। বাদশাহকে উপহার দেয়ার সময় বলেন- “গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন- পরিবেশের পরম উপকারী বন্ধু নিমগাছ। এ অক্সিজেন সরবরাহের পাশাপাশি এটি একটি ঔষধি গাছ। এটি বিভিন্ন ধরনের ঔষধ তৈরীতে ব্যবহার হয়। উক্ত বৃক্ষ রোগনে আরও উপস্হিত ছিলেন-রেজাউল করীম রাশেদ,সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয়, আবু ইউসুফ ফরহাদ, সহ- সাংগঠনিক সম্পাদক, আবু সাঈদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, রফিকউল্লাহ সদস্য (সহ-সাংগঠনিক পদমর্যাদা), উপস্থিত ছিলেন সাইদ খোকন,মারুফ,হারুন,পারভেজ,জাওয়াদ,পিয়াল প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com