শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর : নয়া পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাংরিলা হোটেল দ্বিতীয় তলায় ১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল চার ঘটিকায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায়ে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা’র সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি’র অন্যতম সদস্য উপদেষ্টা মন্ডলীর জহির উদ্দিন স্বপন,অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আলহাজ্ব কাজী আবুল বাশার সহ-সম্পাদক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিদেশি, হুম্মাম কাদের চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, শামীমা বরকত লাকি,(জিসপ) উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা,(জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক সভাপতি এস এম শাহজাহান সাজু, মোঃ শহিদুল ইসলাম (সুমন) সদস্য,জেলা পরিষদ খাগড়াছড়ি সহ জাতীয় নেতৃবৃন্দ,রাজনীতিবিদ, সমাজসেবক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও প্রমুখ সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন,
বিগত সতের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিল আয়োজন করতে দেয়নি । যেখানেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল সেইখানে বাঁধা দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দীর্ঘদিন পর হাজার ও নেতা কর্মীদের সাথে ইফতার করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বক্তারা আরো বলেন বিএনপি ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার উৎখাতের পর‌ এখন ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে নেতাকর্মীরা ইফতারে অংশ নিয়েছে।নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা কামনা ও বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com