রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চিরিরবন্দরে হাফিজিয়া মাদ্রাসায় মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন। কালের খবর

চিরিরবন্দরে হাফিজিয়া মাদ্রাসায় মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একজন মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে মো: শাহ আলম নামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বৈদেশীর হাট এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের স্বীকার মাদ্রাসা ছাত্রের নাম মো. ইয়াছিন আলী (১০)। সে মো.সামিউল ইসলামের ছেলে ও বৈদেশীর হাট পশ্চিম পাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ছাত্র।
গুরুতর আহত মাদ্রাসা ছাত্র ইয়াছিন আলী (১০)কে তাৎক্ষনিকভাবে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, অভিযুক্ত মো: শাহ আলম বৈদেশীর হাট পশ্চিম পাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনায় নির্যাতিত মাদ্রাসা ছাত্র ইয়াছিন আলী (১০) এর বাবা মো.সামিউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে বড় একজন আলেম হওয়ার জন্য উক্ত মাদ্রাসায় ভর্তি করাই। সে ভালোভাবে পড়াশোনাও করছে। দুই দিন আগে হুজুরের অনুমতি নিয়ে সাইকেল নিয়ে ছুটিতে বাড়ি আসে ইয়াসিন। একদিন দেরি করে মাদ্রাসায় আসায় তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন তিনি”।
চিরিরবন্দর ৫০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘রোগীর বাম চোখ, বাম হাত, বাম পা ও নাক ফেটে গেছে এবং শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে”।
এদিকে অভিযুক্ত শিক্ষক মো: শাহ আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com