বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাদারীপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ফ্রি চিকিৎসা সেবা,ওষুধ বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত। কালের খবর

মাদারীপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ফ্রি চিকিৎসা সেবা,ওষুধ বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত। কালের খবর

 

সাদমান শফিক অর্পণ ,মাদারীপুর প্রতিনিধি, কালের খবর : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ফ্রি চিকিৎসা সেবা,ওষুধ বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে পৃথক পৃথকভাবে মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে মাদারীপুর লেকেড়পাড় স্বাধীনতা অংগণে মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মো: মনিরুজ্জামান ফকুর নেতৃত্বে অসহায় দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা যবদলের আহবায়ক মো: ফারুক বেপারীর নেতৃতে থানতলী ট্রাক ষ্ট্যান্ডে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এদিকে শহরের চৌ রাস্তায় মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান নাহিদ এর নেতৃত্বে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। অপরদিকে মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন বেপারীর নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলা মসজিদে নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
এ ছাড়াও দিনটি উপলক্ষে মাদারীপুর জেলা সদর, শিবচর, কালকিনি, ডাসার, রাজৈর উপজেলার অনুরুপ কর্মসূচী পালন করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃর্বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com