রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত : তথ্য উপদেষ্টা। কালের খবর

সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত : তথ্য উপদেষ্টা। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

দেশে সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা অনুপস্থিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদ মাধ্যমের সংস্কার’ নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা আমাদের দেশে অনুপস্থিত। মিডিয়া লিটারেছি আমাদের মধ্যে গড়ে ওঠেনি। সাংবাদিকতার বিষয়টি নিয়ে আমার খুব অল্প সময়ের অভিজ্ঞতা। দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি, এটি আসলে খুবই জটিল একটি বিষয়। এখানে নানামুখী স্টেক হোল্ডার থাকে, অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে। যাদের একসঙ্গে মিলিয়ে আমাদের কাজ করতে হবে।’

সাংবাদিকতাকে বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন-কানুন, বাধা-নিষেধ ও নীতিমালা থাকে। সাংবাদিকতাকে এক ধরনের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে নানাভাবে বাধা প্রদান করা হয়।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যখন ওয়েজবোর্ডের কথা আসে, তখন সম্পাদক ও মালিকরা এটি নিয়ে এক ধরনের বিরোধিতা করেন। বিভিন্ন সময় শোনা যায় হাউজগুলোতে ঠিকমতো বেতন পরিশোধ করা হচ্ছে না। এই ধরনের ঘটনা খুবই কমন, যতটুকু আমি বুঝতে পারছি ও শুনতে পারছি। সে ক্ষেত্রে এই বেতনের বিষয়টি সুরাহ হওয়া উচিত।’

সাংবাদিকতায় পেশাদারিত্ব রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা যদি পেশা হয়, তাহলে পেশাদারিত্ব রক্ষা করতে হলে সেই মর্যাদা দিতে হবে। এখানে দাসসুলভ আচরণ করার সুযোগ নেই।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com