বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি। কালের খবর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি। কালের খবর

 

চট্টগ্রাম অফিস, কালের খবর :

সীতাকুণ্ডের এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন শ্রমিক হতাহত হয়েছে। এ ঘটনার পর আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করা হয়েছে।

অফিস আদেশে তদন্ত কমিটিকে বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

তদন্ত কমিটির অপর সাত সদস্য হলেন- শিল্প পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আব্দুল মালেক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, সহকারি বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসাইন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি পরিদর্শক শুভংকর দত্ত।

এর আগে, শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর দগ্ধ ১২ শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে আহমেদ উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com