বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
তাড়াশে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হলো নবজাতক। কালের খবর

তাড়াশে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হলো নবজাতক। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চরহাকুড়িয়া গ্রামে সকালে ভুট্টার ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। লাবনী বেগম নামের একজন মেয়ে, শিশুটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ নিয়ে এলাকায় চরম চঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি জানান নবজাতকটি সুস্থ আছেন।

জানা যায়, মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামে মঙ্গলবার সকালে কে বা কাহারা সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটিকে ভুট্টার ক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ঐ গ্রামের বাসিন্দা লাবনী বেগম। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। শিশুটির দায়িত্ব নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

লাবনী বেগম বলেন, শিশুটির নাম রাখা এখনও হয়নাই দত্তক নিতে অনেক অনুরোধ আসছে। শিশুটি এখন সে সুস্থ আছে। আমার দুই ছেলে এক মেয়ে আছে তারপর ও আমি এই শিশু টি কে লালন-পালন করতে চাই।

এ বিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন ঘটনাটি জানাজানি হলে লোক মুখে শুনতে পাই যে ভুট্টার ক্ষেতে নাকি একটি নবজাতক (শিশু) কান্নাকাটি করছে সাথে সাথে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাড়াশ থানায় বিষয়টি অবগত করি এবং গ্রাম পুলিশকে নবজাতকের সুরক্ষা নিশ্চিত করি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন আইনগত ভাবে নিঃসন্তান ছাড়া কোন পরিবার দত্তক নিতে পারে না।তবে এ ব্যপারে উর্ধতন কর্মকর্তা কে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com