শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ জন গ্রেফতার। কালের খবর

র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ জন গ্রেফতার। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সদর থানাধীন এলাকা থেকে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

৩ মার্চ ২০২৪ ইং সিরাজগঞ্জ র‌্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও তাদের কাছ থেকে ৮ টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম হাসান (২২), পিতা-মৃত মতিউর রহমান, সাং-ধীতপুর আলাল, মোঃ ইমরান শেখ (৩২), পিতা-মোঃ সোহেল শেখ, সাং-সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি, মোঃ ইনসান শেখ (২০), পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সাং-সয়ধানগড়া, মুন্না শেখ (২৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সয়াধানগড়া জগাইমোড়, মোসাঃ মুক্তি বেগম (৫০), স্বামী-মৃত জয়নাল, সাং-দিয়াধানগড়া, সর্ব থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

জানা যায় যে, আসামীগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com