শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুষ্টিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

কুষ্টিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

 

মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :  কুষ্টিয়ায় ১ হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ শেফালী খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুর দুটার দিকে র‌্যাব-১২ কুষ্টিয়ার সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরানাক গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশে পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মাদক বিক্রির ৯৯ হাজার টাকাসহ নারী মাদক ব্যবসায়ী শেফালী খাতুনকে আটক করে।

আজ বুধবার সকাল ১১ টায় র‌্যাব-১২ কুষ্টিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ।

এ সময় তিনি বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শেফালী খাতুন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দৌলতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি অস্ত্রসহ তাকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শেফালী খাতুনের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শেফালী খাতুন কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলায় অভিনব কায়দায় মাদক বিক্রয় করে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব এই ঘোষণা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com