সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
বাজার বাঁচাও, নবীনগর বাঁচাও শ্লাোগানে রাস্তা নির্মাণ প্রকপ্লের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে স্মারক লিপি প্রদান। কালের খবর

বাজার বাঁচাও, নবীনগর বাঁচাও শ্লাোগানে রাস্তা নির্মাণ প্রকপ্লের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে স্মারক লিপি প্রদান। কালের খবর

 

মো. কবির হোসাইন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাজার বাচাঁও, নবীনগর বাচাঁও শ্লোগানে আশুগঞ্জ-নবীনগর হাইওয়ে সড়ক উন্নয়ন প্রকল্পের(জেড ১২০৬)২৯তম কিলোমিটার সড়কের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে মঙ্গলবার (১৩/০২) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর ব্যবসায়ি নেতৃবৃন্দরা স্মারক লিপি ও ব্যবসায়ীদের দাবীর সাথে সমর্থন করে দেয়া স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল মহোদয়ের একটি ডিওলেটার প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে পথসভায় বক্তারা এ প্রকপ্ল বাস্তবায়ন হলে৫০০ দোকান অধিগ্রহণের আওতায় আসবে এতে ৫০০০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।ফলে স্হানীয় জনগনের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সড়কাংশটি তিতাস তিতাস নদীর পাশ্ববর্তী হওয়ায় নদীপথে আনিত কৃষিপণ্য/মালামাল উঠানামায় দীর্ঘ যানজটের সৃষ্টি হবে।এবং বহুসংক্ষক লোক বেকার হয়ে যাবে। এবং ঐতিহ্যবাহি ব্যবসার স্থল ধংস হয়ে যাবে।জনস্বার্থে ব্যবসায়িক স্হল বাজারটি রক্ষা করে এলাইনমেন্ট পরিবর্তন করে বিকল্প পথ সৃষ্টি করে প্রকল্পটি বাস্তবায়নের উধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।বক্তব্য রাখেন,জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ফেরদৌস,কমিউনিস্ট নেতা মোঃ ইসহাক, সাংবাদিক মাহাবুব আলম লিটন,গৌরাঙ্গ দেব নাথ,জহির রায়হান, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রটারি আশরাফুল ইসলাম জনি প্রমুখ।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,স্মারকলিপি ও স্থানীয় এমপির ডিও লেটার পেয়েছি,সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সওজের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয় আগামীকাল বুধবার মিটিং ডেকেছেন,আলোচনার মাধ্যমে এলাইনমেন্ট পরিবর্তন বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল বলেন,আমাদের রাস্তাও প্রয়োজন এবং নবীনগরের ঐতিহ্যবাহি বাজার রক্ষাও প্রয়োজন।কাজেই সড়কটির এলাইনমেন্ট পরিবতন করে রাস্তা নির্মান করা যায় কি না বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com