শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযানে সাড়ে নয় লাখ টাকা জরিমানা। কালেরখবর

মুরাদনগরে অবৈধ ইটভাটায় অভিযানে সাড়ে নয় লাখ টাকা জরিমানা। কালেরখবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে অবৈধ ভাবে ইট উৎপাদন ও মাটি সংগ্রহের দায়ে ৪টি ইটভাটাকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
জানা যায়, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় মুরাদনগর সদর ইউনিয়নের ঘোড়াশাল এলাকার মেসার্স এমবিসি ব্রিকস, নবীপুর পূর্ব ইউনিয়নের থোল্লারমোড় এলাকার মেসার্স নিউ জনতা ব্রিকস (সাবেক শাপলা ব্রিকস) ও ছালিয়াকান্দি এলাকার মেসার্স মুক্তা ব্রিকস প্রত্যেককে ৩ লাখ টাকা করে ৯ লাখ এবং অবৈধ ভাবে মাটি সংগ্রহ করায় নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকার মেসার্স এফ আলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোরশেদ, কুমিল্লা জেলা বিএসটিআই’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন, পরিদর্শক লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার নূরে আলম ও ফায়ার ফাইটার আরিফুর রহমান প্রমুখ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮ (৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা এবং একই আইনের ৫ (২) ধারা লঙ্ঘন করে অবৈধ ভাবে মাটি সংগ্রহ করায় আরেকটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা শেষে আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com