বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জনতার মঞ্চ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ঈদ খাদ্য-সামগ্রী বিতরণ। কালের খবর

জনতার মঞ্চ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ঈদ খাদ্য-সামগ্রী বিতরণ। কালের খবর

 

নিজস্ব প্রতিনিধি, কালের খবর : রাজধানী ঢাকার বিভিন্ন পথেপ্রান্তে অসহায়, সুবিধা বঞ্চিত এবং সমাজে চাইতে পারেনা মধ্যবিত্ত সহ প্রায় শতাধিক মানুষের মাঝে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর উদ্দ্যোগে ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার ২৭ জুন থেকে শুরু করে ২৮ জুন পর্যন্ত ঈদ খাদ্রসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে পোলার চাল, তেল , চিনি, দুধ ও সেমাই।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল আমীন, সংবাদ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদক মো: আবদুল মালেক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের সাধ্যমতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকতে। তাই প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সংগঠন থেকে ঈদ খাদ্যসামগ্রী উপহার হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র এবং মধ্যবিত্তদের মাঝে বিতরণ করা হয়। আমরা ঈদের আনন্দটুকু সবার সাথে ভাগ করে নিতে চাই।

বাবুল ভূঁইয়া আরোও বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাছাড়া আমাদের ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই।

তিনি উচ্চবিত্ত এবং বিভিন্ন সংগঠন গুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, নিজেরা ভোজনে ব্যস্ত না হয়ে সমাজের মধ্যবিত্তসহ অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে কোরবানির গোস্তসহ খাদ্যসামগ্রী যেনো বিতরণ করা হয়। তাতে করে কিছু পরিবারের মুখে হাসি ফুৃটিয়ে তোলা যাবে।

বাবুল ভূঁইয়া আরো বলেন, আমাদের এই পথচলায় সকল উপদেস্টা, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর পাশে থেকে আমাদের সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই।

পাশাপাশি আমাদের কার্যক্রম করতে সংগঠনের উপদেস্টা মোঃ শাহ আলম, সোহেল চৌধুরী, আবুল বাশার, সেলিম জাবেদ, মজনু সরকার, জহিরুল ইসলাম, হাফিজ ভান্ডারি, হারুন মোহাম্মদ, মোঃ পাপেল, মোঃ সাগর, মোঃ বাশার সহ যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, আমাদের সংগঠন জনতার মঞ্চ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করার মাঝে আমরা কিছু পরিবারের মুখে হাসির পরশ ছড়িয়ে দিতে পেরেছি, এটাই আমাদের স্বার্থকতা ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com