শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
ইসলামপুরে ভূমি উপ-সহকারির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। কালের খবর

ইসলামপুরে ভূমি উপ-সহকারির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। কালের খবর

এস এম হোসেন রানা ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, কালের খবর : জামালপুর জেলার  ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি অফিস থেকে দালালদের বিতাড়িত করায় ভূমি উপ-সহকারির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন ওই ইউনিয়নের সুধিমহল।
জানা যায়,গত এক মাস আগে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারি কর্মকর্তা মমিনুল ইসলাম পাশ^বর্তী উপজেলা থেকে বদলি হয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই দেখতে পান দালালদের দৌরতেœ্য অতিষ্ঠ সেবা গ্রহিতারা। পরে তিনি দালালদের বিতাড়িত করলে,ওই দালালরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে গত ১৩/১০/২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী বরাবর অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার নামে অভিযোগ দায়ের করেন। সুধিমহল অভিযোগটির বিষয়ে জেনে মিথ্যা বলে দাবি জানান।
বেনুয়ারচর বাজারের ব্যবসায়ী হাছেন আলী বলেন,এক সময় এই ভূমি অফিসে দালালদের জন্য সাধারন জনগন সেবা নিতে খুবই কষ্ট হতো। উপ-সহকারি মমিনুল ইসলাম এটা দেখে দালালদের বিতাড়িত করায়,তারা ক্ষুব্দ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
স্থানীয় পল্লী চিকিৎসক মানিক মিয়া বলেন,ভূমি অফিস আর আমার দোকান প্রায় পাশাপাশি। এর আগে দালালদের হাতে জিম্মি ছিলো এই অফিস। দালালরা ভূমি অফিস তাদের পৈতৃক সম্পদ মনে করেন। দালালদের বিতাড়িত করাই এমন কাল্পনিক মিথ্যা অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে অভিযোগকারি ফজলুল করিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
ভূমি উপ-সহকারি মমিনুল ইসলাম বলেন,তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন সেটা সম্পূর্ন মিথ্যা।আমি প্রায় এক মাস আগে যোগদান করি। আমি যোগদান করার পর তাদের স্বার্থে আঘাত লাগায়,তারা আমার বিরুদ্দে এমন বানোয়াট মিথ্যা অভিযোগ তুলেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রোকনুজ্জামান খান বলেন,যেহেতু আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সেটা পক্রিয়াধিন রয়েছে। তদন্তের রিপোর্ট পেলেই আমরা ব্যবস্থা নিবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com