শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
দক্ষিণ আইচা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। কালের খবর

দক্ষিণ আইচা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। কালের খবর

মোঃ জসিম পাটোয়ারী চরফ্যাসন প্রতিনিধি, কলের খবর : ভোলা চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার উদ্যোগে গতকাল ( ৩০ আগষ্ট) সোমবার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ, দলীয় নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। সকাল ১১ টায় দক্ষিণ আইচা থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়। এ সময় দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন দালাল, যুব লীগের আহ্বায়ক আক্তার হোসেন বাবুল হাওলাদার সহ অন্যান্যদের মধ্যে পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক মোঃলিটন, আমাদের সময় আদিত্য জাহিদ ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম পাটোয়ারী চরফ্যাশন উপজেলা শাখার ও স্থানীয় নেতা-কর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com