শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রাজবাড়ীতে প্যানেল চেয়ারম্যানকে গুলি করে হত্যা। কালের খবর

রাজবাড়ীতে প্যানেল চেয়ারম্যানকে গুলি করে হত্যা। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি, কালের খবর :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল গনি মন্ডলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সারে ১০ টার দিকে গুলি করার পর বৃহস্পতিবার বেলা সারে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায়। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সে সময় একদল দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com