বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে ‍শিক্ষার্থীসহ নিহত ২। কালের খবর

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে ‍শিক্ষার্থীসহ নিহত ২। কালের খবর

নরসিংদী থেকে ইকবাল হোসেন , কালের খবর :

নরসিংদীর শিবপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ইটাখলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২৪) ও একই উপজেলার বৈলাব গ্রামের সিএনজিচালক রিপন মিয়া (৩৫)। নিহত লামিয়া আক্তার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এ ঘটনায় আহত হয়েছেন লামিয়ার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা-উল হুসনা (৫২), মজিবুর রহমান (২৬) ও রহিম (৩৮)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

শিবপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মঠখলাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ইটাখলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজিচালক রিপন মিয়া নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা লামিয়াকেও মৃত বলে ঘোষণা করেন।

অন্যদের অবস্থার অবনতি হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক আফতাব উদ্দিন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com