রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
ধুলায় অন্ধকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক চেনার উপায় নেই সড়ক পথ। কালের খবর

ধুলায় অন্ধকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক চেনার উপায় নেই সড়ক পথ। কালের খবর

কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পুরোটায় দেখে চেনার উপায় নেই এটি সড়ক নাকি গ্রামীণ এবড়ো-থেবড়ো সড়ক। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ধুলার কারণে দিনের বেলায় অন্ধকার নেমে আসে। শুধু অন্ধকার এই সড়কেই নয়, সড়কের পাশে বসবাসরত মানুষজনের জীবন ওষ্ঠাগত।
রাস্তা খোঁড়াখুড়ি ও ধুলাবালিতে সড়কের পাশের দোকান মালিক ও স্থানীয় বাসিন্দারা যেমন ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি ব্যাহত হচ্ছে বাস, ট্রাক, থ্রিহুইলারসহ অন্যান্য যানবাহন চলাচল।
ধুলার মধ্য দিয়ে এই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। এতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। এছাড়া প্রতিনিয়তই সড়কে যানবাহন বিকল হওয়াসহ ঘটছে দুর্ঘটনা।
মহাসড়কের আশপাশের ঘর-বাড়ি, দোকান আর গাছপালাও এখন ধুলায় ছেয়ে গেছে। সড়ক দিয়ে চলাচলের সময় ধুলায় কিছুই দেখা যায় না এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চালক ও যাত্রীদের। সড়কে জেলার মানুষগুলোতে অতিষ্ঠ করে তুলেছে।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৭ কিলোমিটার কুষ্টিয়া অংশে পড়েছে। যা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে শুরু হয়ে কুমারখালী ও খোকসা উপজেলার শেষ প্রান্তে রাজবাড়ীর আলেকদিয়ায় শেষ হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশপাশের কয়েকটি জেলার হালকা ও ভারী কয়েক হাজার যানবাহন চলাচল করে।
কুমারখালী থেকে ঢাকাগামী ছেড়ে যাওয়া লালন পরিবহনের চালক আশরাফ আলী বলেন ধুলাময় এ সড়কে চলাচলই যেন দায় হয়ে পড়েছে। ধীরগতিতে গাড়ি চালাতেও কষ্ট হয়।’
খোকসার জসিম উদ্দিন নামে এক যাত্রী আক্ষেপ করে বলেন রাস্তার কথা বলে কোনো লাভ নেই। আমাদের ভোগান্তি আমাদেরই পোহাতে হবে। ধুলাবালিতে রাস্তায় চলা দায় হয়ে পড়েছে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, ইদানীং কুষ্টিয়ায় শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, ব্রংকাইটিস, সর্দি, কাশি, হাঁচিসহ চোখের রোগীর সংখ্যা বেড়ে গেছে। ধুলার দূষণ এসব রোগের অন্যতম কারণ। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।’
জানা গেছে ‘৯৭ কোটি টাকা ব্যয়ে এই আঞ্চলিক সড়কের উন্নতিকরণে কাজ চলছে। মাঝে কিছুদিন বালুর অভাবে কাজ বন্ধ ছিলো। সব ঠিক হয়ে গেছে।আশা করি খুব শিগগিরই আমরা কাজ শেষ হবে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com