বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত। কালের খবর

কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত। কালের খবর

কুড়িগ্রাম প্রতিনিধব,  কালের খবর  :

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর অববাহিকায় ২৫টি ইউনিয়নের শতাধিক চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি অপরিবর্তিত থাকলেও ব্রহ্মপুত্রে ২৫ সেন্টিমিটার, দুধকুমারে ৩৭ সেন্টিমিটার এবং তিস্তায় ছয় সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। নদ-নদী অববাহিকার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।

এসব এলাকার এক হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ অন্য ফসল পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ার সাথে সাথে সদর উপজেলার সারোডাব, ভোগডাঙা, উলিপুরের থেতরাই, ফুলবাড়ীর শিমুলবাড়ি, চিলমারীর জোড়গাছসহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত ২৪ ঘণ্টায় গৃহহীন হয়ে পড়েছে এসব এলাকার ৪০টি পরিবার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com