বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে বড়িকান্দির মারুফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল। কালের খবর

নবীনগরে বড়িকান্দির মারুফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন,কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দী গ্রামের দেওয়ান মারুফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বড়িকান্দি গ্রামের যুব সমাজের উদ্যোগে রবিবার বিকালে বড়িকান্দি গ্রাম থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড়িকান্দি লঞ্চঘাট থেকে গনিশাহ মাজার ও সলিমগঞ্জ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গনিশাহ মাজারের সামনে মো.সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ও সামসু মিয়ার পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। 

দেওয়ান মারুফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবি করে বলেন, আমাদের গ্রামের সহজ সরল ছেলে মারুফকে মাদকাসক্ত খুনি বিপ্লব ও মাইনুদ্দিন নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে খুনের মূল রহস্য উন্মোচন করতে হবে

উল্যেখ গত ২০ জুলাই শুক্রবার বিকেল ৪টার দিকে বিপ্লব কৌশলে একই গ্রামের আবু তাহেরের ছেলে মাইনুদ্দিনকে দিয়ে তার বন্ধু সৌকতের বাড়ি থেকে মারুফকে ডেকে নজরুল মিয়ার বাড়ির পেছনে পরিত্যাক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে গাঁজাখোর বলাতে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মাইনুদ্দিন এর পরামর্শে বিপ্লব দাড়ালো ছুরি দিয়ে মারুফের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com