মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
আওয়ামী লীগের দখলে বরিশালের সব কেন্দ্র : বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তীর ওপর হামলা। কালের খবর

আওয়ামী লীগের দখলে বরিশালের সব কেন্দ্র : বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তীর ওপর হামলা। কালের খবর

বরিশালে প্রতিনিধি, কালের খবর : বরিশালে সবগুলো কেন্দ্র এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে। সেখানে কাউন্সিলর পদে কিছু ভোট হলেও মেয়র পদের ব্যালট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

জাল ভোটের প্রতিবাদ করায় বাসদ মনোনীত মেয়র প্রার্থীর ওপর হামলা করা হয়েছে।
জেলা বাসদ সভাপতি ইমরুল হাকিম রুমন বলেন, সকাল পৌনে ১০টার দিকে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীসহ সদর গার্লস কেন্দ্রে যান। সেখানে তারা জানতে পারেন মেয়র ব্যালট বাদে অন্য ব্যালট দেওয়া হচ্ছে। প্রার্থী ভেতরে গিয়ে দেখেন মেয়র ব্যালটে আওয়ামী লীগের কর্মীরা সিল দিচ্ছেন। তিনি সাথে সাথে রিটার্নিং অফিসারকে জানান। রিটার্নিং অফিসার দ্রুত চলে আসেন। এ সময় তাঁর সামনেই বাকবিতণ্ডার একপর্যায়ে আওয়ামী লীগের দুই কর্মী চড় থাপ্পর মারেন মনিষাকে। বাসদ সভাপতি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার বলেন, সোয়া ৮টার মধ্যে তার কেন্দ্রগুলো থেকে বিএনপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এখন ২৪, ২৫ ২৬ নম্বর ওয়ার্ড পুরোপুরি আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। এখানে স্থানীয় পত্রিকার এক সাংবাদিক ভোট দিতে এসে পড়েন বিড়ম্বনায়। তাঁকে শুধু কাউন্সিল প্রার্থীর ব্যালট দেওয়া হয়।
৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ কেন্দ্রে কোনো ব্যালটই দেওয়া হচ্ছে না বলে ভোটারদের অভিযোগ। পুরো কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা সিল মারছে বলে অভিযোগ উঠেছে।

প্রিসাইডিং অফিসার তানভির হাসান মিডিয়ার কাছে বলেন, ‘বিষয়টি আমি ওপরের মহলকে অবহিত করেছি।

মাহামুদিয়া মাদ্রাসা কেন্দ্রে মেয়র পদে ব্যালট দেওয়া বন্ধ করা নিয়ে ইসলামী আন্দোলন কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের হাতাহাতি হয়। খবর পেয়ে ছুটে যান মেয়র প্রার্থী মাও. ওবাইদুর রহমান মাহাবুব। তাঁর সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে কিছু ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com