বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাজশাহীতেও মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখি : শামীম ওসমান। কালের খবর

রাজশাহীতেও মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখি : শামীম ওসমান। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে অনেকেই নৌকার লাইসেন্স দিয়ে বেড়ায়। অথচ নিজের লাইসেন্সের ঠিক নেই। নৌকা প্রতীক ছাড়া নির্বাচন হবে না বলে মাঠ গরম করে রেখেছে। আমি ইচ্ছা করলে রাজশাহীতেও মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখি।’

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোলিয়াল পার্কে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যারাই নেতৃত্বে এসেছেন শামীম ওসমানের প্রেসক্রিপশনেই এসেছেন।
তিনি বলেন, গ্লোবাল পলিটিকস চেঞ্জ হয়ে গেছে। সামনে কঠিন সময় আসছে। তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিএনপিকে সুযোগ দিতে চায়। তাদের অনেকেই জামায়াত বিএনপির এজেন্ডাকে বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। আস্তিক-নাস্তিক, ডান-বাম সকলে মিলে একসাথে হয়ে শেখ হাসিনাকে কামড় দিবে। সেই কামড়ে আমরাই দংশিত হবো।
শামীম ওসমান বলেন, নেত্রীর প্রশ্নে কোনো আপোস হবে না। তিনি থাকলে দেশের উন্নয়ন হবে। আমি এমপি হই আর না হই এতে কোনো আসে যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোন ভাবেই হোক ক্ষমতায় আনতে হবে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের আরো বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দনশীল ও গোপীনাথ দাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি নাজিমুদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com