শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর

 

কে এম দুলাল হোসেন, দৈনিক কালের খবর :

অবিরাম বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্যোগপূর্ণ পরিচিতিতে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত বিভিন্ন স্থানে মাচালং বাজার সীমানা ছড়া ও বাঘাইহাট বাজার অতিরিক্ত পাহাড়ি বৃষ্টির কারণে মূল সড়কটি প্রাবিত হয় এবং বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দেয়। সাজেক পর্যটক এলাকায় আটকে পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়িয় রিজিয়ন সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় আটকে পড়া পর্যটকদের গত ২৮ জুলাই থেকে সাজেক বেলির বিভিন্ন রিসোর্টের কোন প্রকার অর্থাৎ তারা থাকার ব্যবস্থা সহ অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করা হয়। আজ বৃহস্পতিবার( ৯ জুলাই ২০২৬ )প্রায় দেড়শতাধিক পর্যটকে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতা নিরাপদে উদ্ধার করে তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পর্যায়ক্রমে সাজেক ভ্যালিতে আটকে পড়া সকল পর্যটককে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে সেনাবাহিনী আশ্বস্ত করে।

দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদায়িত্ব মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম, স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা সৃষ্টি করেছেন। পর্যটকরা বলেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছি সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনী জানায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com