বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর

জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর


মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের খবর : বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। দীর্ঘ আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটে। বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত ও আহত হন। আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহের এক পর্যায়ে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

‎এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ ও গণজাগরণের চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ‘৩৬ জুলাই’ নামে একটি নতুন জাতীয় পত্রিকা। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে ‘৩৬ জুলাই’ কোনো ক্যালেন্ডারের তারিখ নয়; এটি জুলাই-আগস্টের টানা আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের একটি প্রতীকী নাম।

‎পত্রিকাটির সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন,আমরা রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিকে ধারণ করেই ‘৩৬ জুলাই’ পত্রিকার নামকরণ করেছি। এই নামের মধ্যেই রয়েছে সংগ্রাম, আত্মত্যাগ, সাহস এবং নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা চাই আগামী প্রজন্ম যেন ২০২৪ সালের গণআন্দোলনের প্রকৃত ইতিহাস জানতে পারে এবং শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত না হয়।

‎তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মুখপাত্র হওয়া নয়; বরং সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করা। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, মতামত, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে ‘৩৬ জুলাই’ পাঠকের আস্থা অর্জন করতে চায়।”

‎পত্রিকার উদ্যোক্তারা জানান, ‘৩৬ জুলাই’ হবে এমন একটি গণমাধ্যম, যেখানে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, সুশাসন, তরুণদের ভাবনা, উন্নয়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

‎তাদের বিশ্বাস, ইতিহাসকে স্মরণ করা মানেই অতীতকে পুনরাবৃত্তি করা নয়; বরং সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়কে শক্তিশালী করা। সেই প্রত্যয় নিয়েই যাত্রা শুরু করল ‘৩৬ জুলাই’—একটি নাম, যা অনেকের কাছে সংগ্রাম, আত্মত্যাগ ও পরিবর্তনের প্রতীক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com