বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর

মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে অন্যত্র জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজকে
বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটি যমুনা অয়েল কোম্পানির পরিবেশক।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলের দিকে মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গার মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজের অনুকুলে বরাদ্দকৃত জ্বালানি তেল বেশী লাভের আশায় নিয়ম বহির্ভূতভাবে ড্রামে ভর্তি করে অন্যত্র বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ওই পরিবেশককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, সংশ্লিষ্ট পরিবেশককে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ প্রমানিত হলে তার লাইসেন্স বাতিলের সুপারিশসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com