বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর

জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা। 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার বেলা আড়াইটার দিকে তিনি জেলা পরিষদ ভবনে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমকে মামুন মাহমুদ বলেন, পুরো জেলা পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়নকাজে বৈষম্য ছিল। আমরা সেটি দূর করতে চাই। জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। বিগত সময়ে মানুষ জানতোই না জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। আমরা সেটিও মানুষকে জানানোর ব্যবস্থা করবো। তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এসময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম ছিল। অধ্যাপক মামুন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপি’র সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। দলের আন্দোলন-সংগ্রামেও তিনি সামনের সারিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন। তবে দল ওই আসনে বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দিলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নেতাকর্মীদের সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তার এই নিয়োগে ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন-নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com