শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি, কালের খবর :
স্বেচ্ছাসেবী সংগঠন চড়ুই বাতি-এর উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।আগামী ২২ মার্চ ২০২৬ (রবিবার)খাগড়াছড়ির রামগড় সড়কের সীমান্ত রোড এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হবে।দুপুর ২টায় লাঞ্চ বিরতি, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃফারুক(মাস্টার)প্রধান শিক্ষক,কাইশ্যারাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন (বিএসসি)সহকারী শিক্ষক,গোমতি বি কে উচ্চ বিদ্যালয় এবং মোঃ জসিম উদ্দিন,আমার দেশ পত্রিকার প্রতিনিধি।
এদিকে অনুষ্ঠানের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আফজাল ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল খাগড়াছড়ি,যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু জাহের,সহকারী প্রধান শিক্ষক বেলছড়ি উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।