বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল।

দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল।

 

।। এম আই ফারুক আহমেদ, কালের খবর।। 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে নির্ঘুম রাত কাটিয়েছেন মো: আসাদুজ্জামান বাবুল।

গুলশান-বনানী-ভাষানটেক- ক্যান্টনম্যান নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে দলীয় প্রধান কে হারাতে যখন দেশী-বিদেশী আন্তর্জাতিক চক্র আর দেশ বিরোধী শক্তি উঠে পড়ে লেগেছে, ঠিক তখন নিজের জীবনের সব কিছু  ছেড়ে নির্ঘুম রাত কাটিয়ে নেতাকে ভালবেসে  ভোটারের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করে বেড়িয়েছে সাবেক ছাত্রনেতা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক নেতা  মো: আসাদুজ্জামান বাবুল। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্বাচনী আসন ঢাকা-১৭ পরিচালনা মিডিয়া কমিটির নির্বাচিত সদস্য ছিলেন এই যুবনেতা ও সাংবাদিক নেতা আসাদুজ্জামান বাবুল।

‎তথ্য সূত্রে জানা যায়, জাতীয়তাবাদের আর্দশের এই সাংবাদিক নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান কে ভালবেসে ঢাকা ১৭ আসনের এমন কোন জায়গা নেই যে তিনি ভোট ভিক্ষা করেননি, ভোট ভিক্ষা করতে কখন যে রাত ৩:৪৫ মিনিট বেজে গেছে, আবার কখন যে ফজরের আজান পড়ে গেছে সেটাও বুজে উঠেনি। মূল লক্ষ্য ছিল সাধারণ ভোটারদের দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অবগত করে তাদের ভালবাসা অর্জনের মধ্যে দিয়ে  ১২ ফেব্রুয়ারী ভোটার উপস্থিতি বৃদ্ধি করা আর ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করা।

দলের চেয়ারম্যান কে এত ভালবাসার কারণ সম্পর্কে সাবেক ছাত্রনেত সাংবাদিক মো:আসাদুজ্জামান বাবুল জানান, যে নেতা কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দেয় নাই, বরং জনগণের কল্যাণকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখেছে, কখনো মিথ্যার আশ্রয় না নিয়ে কঠিন সত্য বলার সাহস রেখে ন্যায়ের পথে অবিচল চলেছে। এবং সদা সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের উন্নতির জন্য লক্ষ কোটি তরুণ প্রজন্মকে গড়ে তুলেছে, সেই নেতার জন্য শুধু পরিশ্রম মেধা সময় নয় সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত।

‎ঢাকা ১৭ আসনে দলের চেয়ারম্যানের বিজয় নিশ্চিতে নির্ঘুম রাত কাটানো সম্পর্কে যুব নেতা ও সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুলকে জিজ্ঞাসা করা হলে তিনি আরো জানান, নেতা হলো নৈতিকতা, দক্ষতা ও সেবার প্রতীক, যার মাধুর্যে জাতি এগিয়ে চলে। যার যোগ্যতা ও সততার মিলনে জাতির উন্নতি নিশ্চিত হয়, যা একজন নেতার প্রধান দায়িত্ব। সেই নৈতিক শিক্ষা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান থেকে পেয়েছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতার আদর্শ বুকে ধারণ করে দলের জন্য বরাবরই নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আজকে আমার কষ্ট সফল হয়েছে আমাদের চেয়ারম্যানের জয় তথা  বিএনপির  বিজয় হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com