শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক ও শিক্ষা-চিকিৎসা সহায়তা। কালের খবর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক ও শিক্ষা-চিকিৎসা সহায়তা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর  :

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে মান‌বিক সহায়তা কর্মসূচীর আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে
শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের অধীন দুর্গম সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। একই সময়ে এলাকার কার্বারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা এবং শীতার্ত ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

একইদিন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।

এদিকে সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন উপকারভোগীরা। সেনাবাহিনীর মানবিকতার প্রশংসা করে উপকার ভোগীরা বলেন, সেনাবাহিনীর কল্যাণে এখানকার গরীব ও অসহায় মানুষ মানিবক সাহায্যের পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ পেয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com