সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ইপিজেড থানা তাতীদলের কোরআন খতম ও দোয়া মাহফিল। কালের খবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ইপিজেড থানা তাতীদলের কোরআন খতম ও দোয়া মাহফিল। কালের খবর

 

মোঃ শহিদুল ইসলাম, চট্রগ্রাম, কালের খবর :

গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার খবরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আবেগের সৃষ্টি হয়েছে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করা, সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর অসুস্থতা আজ নিছক কোনো দলীয় বিষয় নয়—এটি একটি জাতীয় উদ্বেগে রূপ নিয়েছে।

এই প্রেক্ষাপটে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম করা হয়। পরে দেশ, জাতি, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পাশাপাশি দেশনেত্রীর আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি। তিনি বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে তাঁকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে আপসহীন নেতৃত্বকে দমন-পীড়ন দিয়ে স্তব্ধ করা যায় না।”

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন,“আজ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই দুঃসময়ে দেশনেত্রীর সুস্থ হয়ে আবার সক্রিয় নেতৃত্বে ফিরে আসা সময়ের দাবি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শরিফ, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ সুমন, সাবেক যুবদল সদস্য সচিব মোঃ সোহেল এবং ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকিফ জাবেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানা তাতী দলের আহ্বায়ক মোঃ জাহেদ আনসারী,মহানগর তাতী দলের নেতা মোঃ কবির, তাতী দলের সদস্য সচিব মোঃ হাসান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস মুন্সী,জমিদার মোঃ আকবর তালুকদার, থানা তাতী দলের নেতা মোঃ রহমত উল্লাহ,মোঃ দুলাল, মোঃ শাহিন ও মোঃ রাসেল তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আলামিন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কেবল ব্যক্তিগত আরোগ্যের বিষয় নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক ভারসাম্য পুনরুদ্ধারের প্রত্যাশার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com