বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খাগড়াছড়ি মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। কালের খবর

খাগড়াছড়ি মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। কালের খবর

 

মোঃ নিজাম উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর  : বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভয়হীন পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা নিয়ে গুমতির প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুমতি হাই স্কুল চত্বরে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পরে ‘শহীদ জিয়া অমর হোক,খালেদা জিয়া জিন্দাবাদ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গুমতির রাজপথ।
এসময় মাটিরাঙা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোমতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ফজল ভূঁইয়া,গুমতি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ ইদ্রিস মিয়া ,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কাদের মিয়া, আবুল হাসেম মেম্বার,মোঃ আলী মিয়া মেম্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,মোঃ মোরশেদ মিয়া,মোঃ হানিফ মিয়া,ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের‌ নেতা মোঃমোবারক,ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোঃ সেলিম মিয়া,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জনি,যুবদল ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দএবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভয়হীন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত ভাবে পুস্পস্তবক অপর্ণ করতে দেয়নি আওয়ামীলীগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com