বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি ধৃত। কালের খবর

মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি ধৃত। কালের খবর

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২২ পিস ইয়াবাসহ মোঃ শাহিন (২৩) রফিকুল ইসলাম(২৭) ও মো: শাহাজাহান (২৮)কে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার শাহা আলী’র নেতৃত্বে একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ইসলামপুর এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ শাহিন, রফিকুল ইসলাম, ও মো: শাহাজাহান কে আটক করতে সক্ষম হয় ।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ড নতুন পাড়া ১০নং ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেন এর ছেলে মো: শাহিন, একই এলাকার মো: সুরুজ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম, মো: ইব্রাহিমের ছেলে মো: শাহজাহান।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানিয়েছেন ,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এ ধরনেরধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com