বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর

কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কালের খবর : 

বিশ্বস্তসূত্রে জানা যায় কক্সাবাজার জেলার মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কতিপয় দুষ্কৃতিকারী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে অপারেশন প্ল্যান প্রস্তুতপূর্বক সকল থানা এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।

গভীররাতে সীতাকুন্ড থানাধীন বাঁশবাড়িয়া বাজারে মোকছেদ আলী শাওনের ফার্ণিচারের দোকানের সামনে চেকপোস্টে একটি যাত্রীবাহী কালো রংয়ের মাইক্রোবাস আটক করা হয়।

মাইক্রোবাসের ড্রাইভার ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় সুকৌশলে লুকানো অবস্থায় কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে তথ্য পাওয়া যায়। মাইক্রোবাসের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা হতে (i) ৬(ছয়) টি ওয়ান শ্যুটার গান (ii) ১টি দেশীয় তৈরী রাইফেল (iii) ১টি এক নলা বন্দুক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পুলিশ সুপার অত্র অভিযানে অংশগ্রহণকারী গোয়েন্দা শাখার প্রিয় সহকর্মীবৃন্দ এবং চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com