মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নবীনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নবীনগর ” শাখার কমিটি নিয়ে ধুম্রজাল। কালের খবর

নবীনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নবীনগর ” শাখার কমিটি নিয়ে ধুম্রজাল। কালের খবর

 

মোঃ মাহফুজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য। হেফাজতে ইসলামের কর্মীদের মাঝে এই নিয়ে দিদা দ্বন্দ্বে ভুগছে । আজ বুধবার (২৩/০৪) হেফাজত ইসলাম নবীনগর শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেকে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতি দাবী করেন।এ সময় সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নবীনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও যোগ্য সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। অপরদিকে হেফাজত ইসলামের নবীনগর শাখার নবগঠিত কমিটির সভাপতি মুফতি বেলায়েতুল্লাহ ও মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ ধরনের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে।

মাওলানা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, হেফাজতে ইসলামের দুর্দিনে যখন কেউ পদ নিতে আগ্রহী ছিল না তখন থেকে আমি নবীনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। গত ১৫ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন। সে সময় কথিত মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং হুমকি ধামকি ও মারমুখী আচরণ করে কমিটি ঘোষণা করতে নিষেধ করেন।যা দলের গঠনতন্ত্র বিরোধী।জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটি পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল সমাপ্ত করেন। তিনি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান।
মাওলানা মেহেদী হাসান বলেন, ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনের পর পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মুফতি বেলায়েতুল্লাহকে সভাপতি ও আমাকে (মেহেদী হাসান) সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠন করে অনুমোদন প্রদান করেন। কমিটি অনুমোদনের কাগজে দেখতে চাইলে যায় যায় কালকে মেহেদী হাসান বলেন, অচিরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি অনুমোদনের কাগজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম বলেন, ওই কাউন্সিল অধিবেশনে আমরা কমিটির ঘোষণা করতে না পারলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে জেলা জামায়েতে সভায় মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির সিদ্ধান্ত হয়েছে কিন্তু অফিসিয়াল ভাবে এখনও আমরা কোন চিঠি ইসু করিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com