বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাসস’র এমডির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকে ডিইউজে’র স্মারকলিপি। কালের খবর

বাসস’র এমডির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকে ডিইউজে’র স্মারকলিপি। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যায় সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় পুলিশের বাধায় কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় কাকরাইল থেকে বাংলামটর অভিমুখের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিকাল সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এসে স্মারকলিপি গ্রহণ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাসসের এমডি আপাদমস্তক পতিত স্বৈরাচারের দোসর। বাসসের বিগত সময়ের দুর্নীতির অনুসন্ধান ও বাসসকে স্বৈরাচারের দোসর মুক্ত করার জন্য অবিলম্বে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি পদ থেকে অপসারণ করতে হবে।

ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বাসসের এমডি মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজকে অপসারণ করে বাসসকে কলঙ্কমুক্ত করবেন। তানাহলে আমরা এই ফ্যাসিস্ট এমডির অপসারণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে অপসারণ করা হবে।

এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রফিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য জসিম মেহেদী, ফজলুর রহমান জুলফিকার, ফয়জুল্লাহ মানিক, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com