বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগর উপজেলা প্রেস ক্লাবে নবাগত সদস্যদের অভ্যর্থনা ও ইফতার মাহফিল। কালের খবর

নবীনগর উপজেলা প্রেস ক্লাবে নবাগত সদস্যদের অভ্যর্থনা ও ইফতার মাহফিল। কালের খবর

 

মোঃ কবির হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া, কালের খবর : 

যেখানে ঘটনা সেখানে আমরা এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেস ক্লাবে নবাগত সদস্যদের অভ্যর্থনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার(১৯/৩) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র ক্লাবের সভাপতি হেফজুল বাহারের সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবাগত ১২ জন সদস্যকে উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানান। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাওন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ ইসহাক, এস আর মসজিদের খতিব মাওলানা মুফতি বেলায়েত উল্লাহ, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মকবুল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি জসিম উদ্দিন সরকার, আইনজীবী সমিতির সভাপতি এড. বিনয় চক্রবর্তী, দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক আবুল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওয়াদুদ হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক জাকির হোসেন, গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইয়াসিনুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি সাইফুল ইসলাম, সাজ্জাদ, ইখতেয়ার রহমান, আমিন খান অন্তত, আব্দুল্লাহ আল ফাহাদ, দি গোবাল নেটওয়ার্কের প্রকাশক ও সম্পাদক পিয়াল চৌধুরী মিঠু, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রাজা টিটু, সম্পাদক শফিকুল ইসলাম, নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সম্পাদক হুমায়ুন কবির, মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শরিফ উদ্দিন রনি, প্রেস ক্লাবের সদস্য আলমগীর খন্দকার, মেঠোপথের সভাপতি কাওসার আহমেদ ডিউক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি নুরুজ্জামান, অত্র ক্লাবের সদস্য একেএম হাবিবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সকল সদস্যবৃন্দ। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি ও কল্যাণার্থে মোনাজাত করেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম। পরে সাধারণ জনগণ ও অতিথিদের নিয়ে ইফতার করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com