সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দালালচক্রের কাছে জিম্মি রায়পুরা উপজেলা নির্বাচন কমিশন অফিস। কালের খবর

দালালচক্রের কাছে জিম্মি রায়পুরা উপজেলা নির্বাচন কমিশন অফিস। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচন কমিশন কার্যালয় যেন এক দালাল চক্রের হাতে বন্দি। ১০ থেকে ১২ জন দালাল মিলেই একটা সিন্ডিকেট গড়ে তুলে স্থানীয় সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক হালনাগাদে ভোটার তালিকা সময় থাকার স্বত্বেও মোটা অংকের অর্থ বাণিজ্যের বিনিময়ে নতুন ভোটারদের ফিঙ্গারসহ যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক হালনাগাদ নতুন ভোটারদের তালিকা করা হচ্ছে। কিন্তু তা সীমিত আকারে হালনাগাদ নতুন ভোটার তালিকা হচ্ছে।

রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা হেলাল মিয়া জানান,আমি নতুন ভোটার হওয়া জন্য উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসি। আমি কাউকে অর্থ দেয়নি।এর জন্য আমাকে নতুন ভোটার করেনি।

নাম প্রকাশ অনিচ্ছুক সাধারণ ভোটাররা জানান,উপজেলা নির্বাচন কমিশন অফিসার কার্যালয়ে মোটা অংকের অর্থ বাণিজ্যের বিনিময়ে হালনাগাদ নতুন ভোটার তালিকা সময় থাকার স্বত্বেও নতুন ভোটারদের ফিঙ্গার সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, অল্প অল্প পরিসরে সাধারণ ও বিদেশগামী বিমান টিকেট সহ ভোটারদেরকে ফিঙ্গারসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com